বাবা বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুর। নায়ক হতে তাই কঠিন পথ পাড়ি দিতে হতো এমনটা নয়। তবু অর্জুন ক্যারিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। চারটি সিনেমার সহকারী ছিলেন। লক্ষ্য ছিল পরিচালক হবেন। সালমান খান তাঁকে বললেন, ‘তুমি তো অভিনেতা হতে পারো।’ নিজেকে নিয়ে নতুন করে ভাবলেন অর্জুন। ১৫ কেজি ওজন কমালেন। অর্জুন বলেন, ‘সালমান খান আমাকে নায়ক হতে উৎসাহ জুগিয়েছেন। চাইলে বাবার হাত ধরে শুরু করতে পারতাম, সেটা করিনি। আদিত্য চোপড়ার কাছে অডিশন দিয়েছি। তিনি প্রথমে পছন্দ করেননি। বলেই দিয়েছিলেন পার্শ্বচরিত্রে মানাবে। এরপর নিজেকে প্রস্তুত করেছি। সন্তুষ্টি আদায় করেছি আদিত্য স্যারের।’
এক সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, ‘অনেকেই বলে, আমি হিট সিনেমা দিতে পারিনি। শুরু যখন করেছি তখন একটাই ভাবনা ছিল, দর্শক সিনেমাটি পছন্দ করলে সামনে কাজ মিলবে। কিছু সিনেমা চলেছে, কিছু চলেনি। এর মানে আমি ব্যর্থ নই। মানুষ আমাকে চেনে। তাদের সঙ্গে আমার যে সংযোগ তৈরি হয়েছে, এটাই সফলতা।’
‘ভাইরাস দেওয়ান’ সিনেমা দিয়ে অর্জুন কাপুরের অভিষেক হওয়ার কথা থাকলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি। প্রথম সিনেমা ‘ইশাকজাদে’ সমালোচকদের মুগ্ধ করেছিল। এরপর অর্জুন কাপুরের হিট ও ফ্লপ চলছিল হাতে হাত ধরে। ‘টু স্টেটস’, ‘গুণ্ডে’, ‘হাফ গার্লফ্রেন্ড’ কিংবা ‘কি অ্যান্ড কা’ সিনেমাগুলোতে অর্জুন কাপুরের অভিনয় ছিল দেখার মতো। অর্জুনকে শেষ দেখা গিয়েছিল ২০২১ সালে ‘ভূত পুলিশ’-এ। এবার আসছেন মোহিত সুরির ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায়। সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে অর্জুনকে।
গত ১৫ মাসে শরীরে তাক লাগানো পরিবর্তন এনেছেন। একসময়ের স্থূলকায় অর্জুন কাপুরের সিক্স প্যাক অ্যাবস এখন ভক্তদের চর্চার অন্যতম বিষয়। অভিনেতা জানিয়েছেন, পেশা এবং দর্শকের জন্যই এই পরিবর্তন। আপাতত তিনি মানালিতে নতুন সিনেমা ‘লেডি কিলার’-এর শুটিংয়ে ব্যস্ত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫