স্বাধীনতার মাসের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’ ও খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে।
জেকে ১৯৭১
যুদ্ধ চলাকালীন শরণার্থী শিবিরে থাকা শিশুদের জন্য নিজের জীবন বাজি রাখা এক ফরাসি যুবকের গল্প। নাম তাঁর জ্যঁ ক্যুয়ের। শরণার্থীদের জন্য চিকিৎসাসামগ্রীর জোগান দিতে আস্ত এক বিমান ছিনতাই করেন তিনি। সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে জেকে ১৯৭১। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। নামভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শুভ্র সৌরভ দাশ। পাইলটের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ অডিয়েন্স পুরস্কার জিতেছে জেকে ১৯৭১। আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। মুক্তি পাচ্ছে ৭ প্রেক্ষাগৃহে।
ওরা ৭ জন
মুক্তিযুদ্ধের সময় ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওরা ৭ জন’। বানিয়েছেন খিজির হায়াত খান। সাত মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, নাফিজ আহমেদ ও খিজির হায়াত খান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান নিজেই। ঢাকা চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৬ প্রেক্ষাগৃহে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫