গৌরীপুর থেকে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা বন বিভাগ লামাপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে শাবক দুটি উদ্ধার করা হয়।
এলাকার বাসিন্দারা জানান, এ গ্রামে বড় কোনো জঙ্গল নেই। এর আগে তাঁরা গ্রামে কোনো মেছোবাঘ দেখেননি। শাবক দুটি কোথা থেকে এসেছে, তা তাঁরা বুঝতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লামাপাড়া গ্রামের মোশারফ হোসেন গরুর জন্য খেত থেকে ঘাস কাটতে গিয়ে প্রথমে একটি মেছোবাঘের শাবক দেখতে পান। এ সময় তিনি সজীব মিয়া, নিরব মিয়া ও বিজয়ের সহযোগিতায় শাবকটি ধরে ফেলেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে ধরেন।
মেছোবাঘের শাবক ধরার বিষয়টি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি উদ্ধারের উদ্যোগ না নিয়ে শেরপুর বন বিভাগকে জানাতে বলেন। পরে সাংবাদিকেরা গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানালে তিনি শাবক দুটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন।
গৌরীপুর বন বিভাগের বন রক্ষক মিলন কস্তা পরে লামাপাড়া গ্রাম থেকে মেছোবাঘের শাবক দুটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।
গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত শাবক দুটি শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫