ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র নায়ক ফেরদৌস। গত শনিবার তাঁকে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংস্কৃতি সম্পাদক (কালচারাল সেক্রেটারি) নির্বাচন করা হয়। ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। ফেরদৌস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোনো দায়িত্ব পেলে যেমন নিজেকে সম্মানিত মনে করতাম, এখনো তেমনই মনে হচ্ছে। চেষ্টা করব আমার দায়িত্বটুকু যথাযথভাবে পালন করার।’
ফেরদৌসের হাতে রয়েছে অনুদানের সাতটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’, ‘ক্ষমা নেই’, ‘দামপাড়া’, ‘ ১৯৭১ সেইসব দিন’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘মাইক’, ‘বিউটি সার্কাস’। বর্তমানে নতুন সিনেমার শুটিং করছেন গাজীপুরে। ফেরদৌস জানান, ১১ জুন পর্যন্ত এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে তাঁকে। কিন্তু আজ তাঁর জন্মদিন। বছরের এই দিনটাতে তিনি কর্মবিরতিতে থাকেন। এই দিনটি বরাদ্দ থাকে শুধুই পরিবারের সদস্যদের জন্য। তাই শুটিং থেকে গতকাল রাতেই বাসায় ফিরেছেন ফেরদৌস।
দুই মেয়ের পরিকল্পনায় এরই মধ্যে শুরুও হয়েছে সারপ্রাইজ বার্থ ডে। ফেরদৌস বলেন, ‘জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটানোর চেষ্টা করি। আমার দুই মেয়ে আমার জন্মদিনকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা করে। আর এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। তাই এবার আনন্দ আর পরিকল্পনা একটু বেশি। আমি বুঝতে পারি কী কী হতে যাচ্ছে। কিন্তু ওদের তা বুঝতে দিই না। ওদের আনন্দটুকুই আমার কাছে ভীষণ ভালো লাগার।’
ফেরদৌস জানান, শিগগিরই তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নেবেন। এই সিনেমার ডাবিং আগেই শেষ হয়েছিল। এখন কিছু প্যাচওয়ার্ক বাকি। উপস্থাপনায়ও অনবদ্য ফেরদৌস। সিনেমার পাশাপাশি নিয়মিত উপস্থাপনা করেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫