২০১৮ সালে মুক্তি পায় হরর মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ‘আ কোয়াইট প্লেস’। দুই বছর পর আসে পরবর্তী সিক্যুয়েল ‘আ কোয়াইট প্লেস পার্ট টু’। দুটি সিনেমাই পরিচালনা করেন জন ক্রাসিনস্কি। চার বছর পর এবার মুক্তি পেতে যাচ্ছে স্পিন-অফ প্রিক্যুয়েল ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’। নতুন সিনেমাটি পরিচালনা করেছেন মাইকেল সারনোস্কি। একই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হরর এ সিনেমাটি। বিশ্বের অন্য দেশের সঙ্গে আজ থেকে স্টার সিনেপ্লেক্সে আ কোয়াইট প্লেস: ডে ওয়ান দেখতে পারবে দর্শক।
ধেয়ে আসছে ভয়ানক খুনি, তার হাত থেকে বাঁচার জন্য দম বন্ধ করে লুকিয়ে আছে ভিকটিম। হরর মুভিতে এ রকম দৃশ্য প্রায়ই দেখা যায়। কিন্তু কেবল পীড়াদায়ক নিঃশব্দতার সাসপেন্সকে পুঁজি করে পুরো একটি সিনেমা বানিয়ে ফেলা চ্যালেঞ্জিং ব্যাপারই বটে। আর এই চ্যালেঞ্জটাই নিয়েছেন নির্মাতা জন ক্রাসিনস্কি। তাঁর হাত ধরেই শুরু হয় ‘আ কোয়াইট প্লেস’ সিরিজ। চ্যালেঞ্জটা ভালোভাবেই উতরে গেছেন ক্রাসিনস্কি। পরপর দুটি সিনেমাই দর্শকদের আকৃষ্ট করেছে। প্রচলিত হরর ঘরানার বাইরে একটু ভিন্ন পথে যাওয়া কাহিনিনির্ভর এবং চিন্তার খোরাক জোগানো সিনেমাগুলোর তালিকায় নতুন সংযোজন ‘আ কোয়াইট প্লেস’।
২০২৩-এর জানুয়ারিতে লন্ডনে সিনেমার শুটিং শুরু হয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুপিতা নিইয়ং, জোসেফ কুইন, অ্যালেক্স ওলফ প্রমুখ।
সিনেমার গল্পে দেখা যায়, ক্যানসারে আক্রান্ত স্যাম নামের এক নারী নিউইয়র্কে থাকে। সঙ্গী তার একমাত্র পোষা বিড়াল। সেই বিড়ালকে নিয়ে একদিন সে বেরিয়ে পড়ে ম্যানহাটানের উদ্দেশে। কিন্তু সেদিনই নিউইয়র্কে নামে চরম বিপর্যয়। অদ্ভুত এক শত্রু ধ্বংসলীলায় নামে শহরে। নিজেকে বাঁচাতে স্যাম ঢুকে পড়ে এক থিয়েটার হলে। আরও অনেকেই লুকিয়েছে এখানে, কিন্তু সবাই চুপচাপ। শত্রুর হাত থেকে জীবন বাঁচাতে টুঁ শব্দটি করছে না কেউ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫