
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস বড়ুয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে বিহারের পাশে সড়কে এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে আল্টিমেটাম দেন।
এলাকার সমাজসেবক সমর বিজয় বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক অংশু বড়ুয়া, মোহাম্মদ তৈয়ব আলী, এস কে এম সেলিম উদ্দিন, ঝন্টু বড়ুয়া, অলক বড়ুয়া, তাপস বড়ুয়া মিঠু ও স্বপন বড়ুয়া নুংকু প্রমুখ। মানববন্ধনটির উপস্থাপনা করেন টিপন বড়ুয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, রাতের অন্ধকারে তাপসের ওপর হামলা প্রমাণ করে এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। নইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
প্রসঙ্গত, গত রোববার রাতে সদর থেকে বাড়িতে ফেরার পথে শহীদ দীপক সংঘ সংলগ্ন স্থানে দুষ্কৃতকারীরা তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘হত্যাচেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫