দর্শকদের আগ্রহকে সঙ্গী করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই কয়েক বছর ধরে নিয়মিত বাংলাদেশি কনটেন্ট প্রকাশ করছে। হইচইয়ে প্রকাশ পাওয়া ‘মহানগর’, ‘তকদীর’, ‘কারাগার’-এর মতো সিরিজগুলো শুধু বাংলাদেশিদের নয়, মন ছুঁয়েছে ভারতীয় দর্শকদেরও।
এর ধারাবাহিকতায় নতুন আরও কয়েকটি সিরিজের ঘোষণা দিয়েছে হইচই। মঙ্গলবার কলকাতায় হয়েছিল হইচইয়ের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান। সেখানে টালিউডের তারকাদের পাশাপাশি ছিলেন বাংলাদেশের অনেকেই। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোশাররফ করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মিথিলা, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, নির্মাতা অমিতাভ রেজা, তানিম নূর, শাওকিসহ অনেকেই। ওই অনুষ্ঠানে ষষ্ঠ সিজনের কনটেন্টের নাম ঘোষণা করেছে হইচই। ৩১ মিনিটের অডিও-ভিজ্যুয়াল প্রকাশের মাধ্যমে তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে ৪টিসহ মোট ২৫টি কনটেন্ট প্রকাশ পাবে ষষ্ঠ সিজনে।
এ তালিকায় আছে তানিম নূর পরিচালিত গোয়েন্দা সিরিজ ‘কাইজার লেভেল টু’, যার মূল ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। নতুন সিজনে আসবে অমিতাভ রেজার নতুন ওয়েব সিরিজ ‘বোধ’। এতে একজন অবসরপ্রাপ্ত বিচারকের চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে। তুমুল জনপ্রিয় হওয়া কারাগার পার্ট ১-এর দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব আসতে যাচ্ছে নতুন সিজনে। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় কারাগার পার্ট ২-এ খুলবে আগের রহস্যে ঘনীভূত হওয়া সব রহস্যের জট। আসবে মোশাররফ করিম অভিনীত আশফাক নিপুণের জনপ্রিয় সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় সিজন।
গতকাল দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিও নতুন সিরিজের ঘোষণা দিয়েছে। সিরিজের নাম ‘গুটি’। পরিচালনা করবেন শঙ্খ দাশগুপ্ত। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো দেশীয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে হাজির হচ্ছেন বাঁধন। ‘গুটি’তে তাঁকে দেখা যাবে সুলতানা নামের একজন ড্রাগ ডিলারের চরিত্রে। তাঁকে কেন্দ্র করেই বোনা হয়েছে সিরিজের গল্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫