‘শিবপুর’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী ৫ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগে সিনেমার দুই প্রযোজক অজন্তা সিংহ রায় ও সন্দীপ সরকারের বিরুদ্ধে ভয়ংকর কিছু অভিযোগ আনলেন স্বস্তিকা। তিনি দাবি করেছেন, মাসখানেক ধরে প্রযোজকেরা হেনস্তা করছেন তাঁকে। এমনকি অভিনেত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
স্বস্তিকার ম্যানেজারকে হুমকির ই-মেইল পাঠিয়েছেন ‘শিবপুর’ সিনেমার প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা। যিনি নিজেকে হ্যাকার হিসেবেই পরিচয় দিয়েছেন। তাঁদের দাবি, পুরো পারিশ্রমিক নিয়েও সিনেমার প্রচারে অংশ নিতে চাইছেন না অভিনেত্রী। সে কারণেই নাকি এই হুমকি! স্বস্তিকা বলেন, ‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তাঁর পরিচিত। আমার ছবি বিকৃত করে পর্নো সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।’
এ বিষয়ে ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় অভিযোগ করেছেন স্বস্তিকা। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, দুই পক্ষের বক্তব্য শুনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ‘শিবপুর’ সিনেমার প্রচার পর্বের সঙ্গে নিজেকে জড়াতে চাইছেন না স্বস্তিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫