
বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল এবং দেশটিতে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনে জেনারেল আজিজের অনিয়ম-দুর্নীতির বিষয়টি উঠে আসায় তাঁর ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এরই মধ্যে বিষয়টি আজিজ আহমেদকে জানিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভিসা রেকর্ড অত্যন্ত গোপনীয় হওয়ায় একটি ভিসার বিষয়ে তাঁরা কিছু বলতে পারবেন না।
সেনাপ্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালনের পর গত ২৪ জুন অবসরে যান জেনারেল আজিজ। ছেলেকে নিয়ে গত শনিবার রাতে তিনি ইতালি গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫