বাংলাদেশের গীতিকার, সুরকার ও গায়ক প্রীতম আহমেদ দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানেই করছেন গানের চর্চা। গানের পাশাপাশি সেখানে তাঁকে পাওয়া গেছে অভিনয়েও। ইতিমধ্যেই ব্রিটিশ সিরিজে নাম লিখিয়েছেন তিনি। তালিকাভুক্ত হয়েছেন ব্রিটিশ অ্যাক্টর ও পারফরমার হিসেবে।
এবার যুক্তরাজ্যে একটি মিউজিক ট্যুর শুরু করতে যাচ্ছেন প্রীতম। নাম দিয়েছেন ‘অ্যাংলো-বেঙ্গলি মিউজিক ট্যুর!’ আগামী ২৪ জুন এই ট্যুরের প্রথম শো হবে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিক অঙ্গনের অন্যতম ভেন্যু লন্ডনের রিচমিক্সে। যেখানে প্রীতমের সঙ্গে বাজাবেন তাঁর ব্যান্ডের সদস্য ডেভিড, ওলি, ক্রিশ, ল্যাকিস ও এনাস্তাশিয়া।
প্রীতম বলেন, ‘আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই ট্যুরের মাধ্যমে। আন্তর্জাতিক শ্রোতাদের জন্য নতুন ইংরেজি গান আর আমার নিজের বাংলা প্লে-লিস্ট থেকে উল্লেখযোগ্য গানগুলো নিয়ে হবে দুই ঘণ্টার একক অনুষ্ঠান।’
প্রীতম আরও জানান, এগুলো অন্যের লেখা ও সুর করা ফোক গানের সঙ্গে নতুন যন্ত্র বাজিয়ে ফিউশন নয়। প্রীতমের নিজের লেখা ও সুর করা নতুন গান, নতুন সৃষ্টি। প্রীতম বলেন, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের সুর, বাংলা ও ব্রিটেনের সংগীত মিলেমিশে এক করে উপস্থাপনের এই আয়োজনের প্রথম অনুষ্ঠান লন্ডন শহর দিয়ে শুরু। ব্রিটিশ শ্রোতাদের পাশাপাশি বাংলাদেশি শ্রোতাদের পেলে খুব ভালো লাগবে।’
আপাতত লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম’সহ ইংল্যান্ডের বড় বড় শহরে হবে প্রীতম আহমেদের এই ট্যুর। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এটি ছড়িয়ে দেওয়ার ইচ্ছে আছে তাঁর।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫