সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)
১. রবীন্দ্রনাথ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী ছিলেন কেন?
ক. গণ্ডি ভালো লাগত না বলে
খ. মুক্ত ও উদার মানসিকতার কারণে
গ. অপর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে
গ. পারিবারিক সমস্যার কারণে
২. ‘তরুছায়ামসী-মাখা’ বলতে বোঝানো হয়েছে–
ক. গাছপালার কালচে ছায়া খ. নদীর কালো স্রোত
গ. আকাশের মেঘের ছায়া ঘ. মেঘের কালো ছায়া
৩. মাঝির নৌকা নিয়ে আসাকে অপ্রত্যাশিত বলা হয়েছে কেন?
ক. কারণ কৃষকের জানা ছিল মাঝি আসবে
খ. কারণ মাঝির নৌকা নিয়ে আসা সম্ভব ছিল না
গ. কারণ কৃষক চিন্তাই করেনি কেউ নৌকা নিয়ে আসতে পারে
ঘ. কারণ কৃষক আর মাঝির মধ্যে কোনো সম্পর্ক নেই
৪. ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে’–কথাটি বলার কারণ–
ক. মাঝিকে তরী ভেড়ানোর জন্য কৃষকের সনির্বন্ধ অনুনয়
খ. নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষকের চেষ্টা
গ. মাঝির তরীতে কবির কর্ম তুলে দেওয়ার জন্য
ঘ. মাঝির তরীতে কবির ঠাঁই পাওয়ার আকুল ইচ্ছা
৫. ‘ঠাঁই নাই ঠাঁই নাই–ছোট সে তরী’ বলতে বোঝানো হয়েছে–
ক. তরীর স্থানাভাব
খ. অর্জিত ফসল বহন করার জন্যই ব্যবহৃত
গ. মহাকাল শুধু সৃষ্টিকর্মকে স্থান দেয়, ব্যক্তিকে নয়
ঘ. তরীটি খুবই ছোট ছিল
৬. ‘এপারেতে ছোটো খেত, আমি একলা’–পঙ্ক্তিতে ‘ছোট খেত’ কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?
ক. জীবনের পরিধি খ. স্বল্পায়ু গ. কর্মক্ষেত্র ঘ. চাষের জমি
৭. ‘নদী’ শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. নেতা খ. সলিল
গ. সৈকত ঘ. তটিনী
৮. ‘সোনার তরী’ কথাটি প্রয়োগ ঘটেছে কোন অর্থে?
ক. প্রতীকী অর্থে খ. রং অর্থে গ. কল্পনা অর্থে ঘ. বাস্তব অর্থে
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর হিসেবে সমর্থনযোগ্য–
i. মানবধর্মের জয় ii. সৌন্দর্যতৃষ্ণা iii. প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ‘গগনে গরজে মেঘ ঘন বরষা’– ‘মেঘ’ শব্দের অর্থ হলো–
i. বিপদের সংকেত ii. জীবনের অন্ধকার
iii. মৃত্যুর পূর্বাবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ‘আমারি সোনার ধানে গিয়েছি ভরি’ চরণটির তাৎপর্য–
i. কবির সৃষ্টকর্ম মহাকাল ধারণ করেছে
ii. কৃষকের ফসলে সোনার তরী পরিপূর্ণ
iii. কৃষকের আনন্দ-উচ্ছলময় পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
এনায়েত মোল্লা নিঃস্ব কৃষক। নিজের জায়গাজমি কিছুই নেই। পাঁচ সন্তানের জনক এনায়েত মহাজনের জমি চাষ করে যা পায় তা দিয়েই সংসার চালায়। কিন্তু অকস্মাৎ মহাজনের মৃত্যুতে মহাজনপুত্র সোহেল এনায়েতের সঙ্গে রূঢ় ব্যবহার করে তাকে বর্গাদারি থেকে বঞ্চিত করে। অসহায় কৃষক এনায়েতের বর্ষাকালে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
১২. এনায়েতের সঙ্গে ‘সোনার তরী’ কবিতার প্রকৃতপক্ষে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. মাঝি খ. প্রকৃত অর্থে কৃষক
গ. কবি ঘ. বাংলার সব কৃষক
১৩. ‘সোনার তরী’ কবিতায় কবি রবীন্দ্রনাথ অপেক্ষা করছেন–
i. নিজের অন্তিম পশ্চাতে
ii. মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য
iii. পূর্বপরিচিত মাঝির পুনরায় ফিরে আসার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হারুন সাহেব জীবনের তিরিশটি বছর প্রায় প্রবাসে অতিবাহিত করেন। নিজে শিক্ষার আলো না পেলেও সন্তানদের শিক্ষা-দীক্ষা থেকে কোনো চাওয়াই অপূর্ণতা রাখেননি। আজ তিনি বয়সের ভারে ন্যুব্জ। স্ত্রীশূন্য হারুন সাহেব সন্তানদের ওপরই নির্ভরশীল। কিন্তু ছেলে ও ছেলের বউয়েরা তাঁকে বোঝা মনে করে। এক অপূর্ণতার আক্ষেপ নিয়ে হারুন সাহেব মৃত্যুর জন্য অপেক্ষা করছেন।
১৪. উদ্দীপকের ভাবগত চেতনার সঙ্গে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য বর্তমান?
ক. পদ্মা খ. সোনার তরী
গ. সুচেতনা ঘ. প্রতিদান
১৫. উক্ত ভাবার্থের স্বরূপ–
ক. উদার মানবিকতা খ. ব্যক্তি মানবের অপূর্ণতা
গ. শুভ ও কল্যাণ চেতনা
ঘ. মানবজীবনের গভীর প্রত্যাশা
উত্তর: ১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ঘ।
লেখক: সহকারী অধ্যাপক (বাংলা), রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।










