কফি উইথ করণ সিজন সেভেনে গিয়ে সারা আলি খান বলেছেন, আপাতত কোনো সিরিয়াস সম্পর্ক নয়, মন দিয়ে শুধুই ডেট করতে চান। সারার এই কথার পর ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্কটা ‘সিরিয়াস’ নাকি শুধুই ‘ডেট’; তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাঁরা নিজেরাও কিছু স্পষ্ট করেননি। তবে চুটিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন সারা ও শুভমান।
কিছুদিন আগে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় তাঁদের ডিনার করতে দেখা গিয়েছিল একসঙ্গে। এ ছাড়া সম্প্রতি দিল্লি থেকে মুম্বাইগামী বিমানে তাঁরা একত্রে ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু তা-ই নয়, দিল্লির একটি হোটেলেও সারা-শুভমানকে একসঙ্গে দেখা গেছে।
এই থলের বিড়াল প্রকাশ্যে এনেছেন সারার এক ভক্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, সারা ও শুভমান একসঙ্গে হোটেল থেকে চেকআউট করছেন। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা আরও তীব্র হয়েছে।
প্রেমের গুঞ্জনে ঘি ঢালতে নেটিজেনরা আরেকটি বিষয় সামনে এনেছেন। সেপ্টেম্বরে ছিল শুভমানের জন্মদিন। তাঁরই এক বন্ধু ক্রিকেটারকে শুভেচ্ছা জানানোর সময় লেখেন, ‘বহুত সারা পেয়ার’। ইঙ্গিতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা ও শুভমানের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও দুজনেই বিষয়টা নিয়ে চুপ। এর আগে সারা টেন্ডুলকারের সঙ্গে প্রেম ছিল শুভমানের। সেই সম্পর্ক নাকি সারা আলি খানের জন্যই ভেঙেছে!
বলিউড তারকার সঙ্গে ক্রিকেটারের প্রেমের ঘটনার উদাহরণ কম নেই। সেই তালিকায় নতুন সংযোজন হলেন সারা ও শুভমান। ক্রিকেট-বলিউডের গাঁটছড়ার উদাহরণ আছে সারার পরিবারেই। মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুরের নাতনি তিনি। এখন সারা-শুভমানের সম্পর্ক কোন খাতে বইবে, তা সময়ই বলবে। তবে নিজেরা স্বীকার না করা পর্যন্ত তাঁদের নিয়ে যে গুঞ্জন চলতেই থাকবে, তা নিশ্চিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫