
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটির বরকলে প্রার্থীদের চূড়ান্ত প্রতীক নির্ধারণ করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। গত বুধবার দুপুরে বরকল সব ইউপি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলার চার ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সুবলং ইউপিতে পবিত্র চাকমা, বরকল ইউপিতে প্রভাত কুমার চাকমা ও আইমাছড়া ইউপিতে মো. নাছির উদ্দীন মহারাজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার প্রতীক পেয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে সুবলং ইউপিতে চেয়ারম্যান পদে মো. আবুল কালাম ও আইমাছড়া ইউপিতে মো. ইউসুফ আলী হাতপাখা প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সুবলং ইউপিতে তরুণ জ্যোতি চাকমার প্রতীক চশমা, বরকলে ইউপিতে নন্দ বিকাশ চাকমার প্রতীক আনারস ও আইমাছড়া ইউপিতে সুবিমল চাকমার প্রতীক আনারস বরাদ্দ হয়েছেন। এ ছাড়া বড় হরিণা ইউপিতে নিলাময় চাকমার প্রতীক আনারস, ধনলাল চাকমার প্রতীক টেবিল ফ্যান, বিনয় কৃষ্ণ চাকমার প্রতীক মোটরসাইকেল ও সঞ্চয় মনি চাকমা চশমা প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জমির উদ্দিন জানান, প্রার্থীদের মনোনীত প্রতীক নির্ধারণে চূড়ান্ত করা হয়েছে। আর নির্বাচনের বিধিমালা অনুসারে নির্ধারিত সময়ে প্রতীক বরাদ্দ ঘোষণা করেছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫