আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। দিনটিকে একই সঙ্গে জাতীয় শিশু দিবস হিসেবেও উদ্যাপন করা হয়। বিশেষ এ দিবস উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।
বিটিভি
আজ দিনব্যাপী নানা অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। অনুষ্ঠানসূচিতে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা ইত্যাদি। দিনব্যাপী অনুষ্ঠানের মাঝে মাঝে প্রচারিত হবে ‘বঙ্গবন্ধু তোমারও নাম’ গানটি। আবু তৌহিদের প্রযোজনায় এতে অংশগ্রহণ করেছেন ১০৫ জন কণ্ঠশিল্পী। গানটি লিখেছেন কবি আখতার হুসেন, সুর করেছেন শাহীন সরদার।
চ্যানেল আই
সকাল সাড়ে ৭টায় প্রচারিত হবে সকালের গান। এতে বঙ্গবন্ধুর প্রিয় গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বিকেল ৪টায় প্রচারিত হবে ফেরদৌস আরার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় সরাসরি সংগীতানুষ্ঠান ‘সংগীতমালা’। রাত ১টায় প্রচারিত হবে বিশেষ তৃতীয় মাত্রা। ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় অতিথি হিসেবে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
আরটিভি
রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘মহানায়ক’। রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালহা খানম নাদিয়া প্রমুখ।
বাংলাভিশন
বেলা ১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বাংলাদেশের বাতিঘর’। অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূহ-উল আলম লেলিন। সঞ্চালনা করেছেন সাকিলা মতিন মৃদুলা।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘বৈশাখীর সকালের গান’। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গাইবেন তিমির নন্দী, শাহীন সামাদ, রুমানা ইসলাম, রাজিব, শবনম প্রিয়াংকা প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে নাটক ‘চেতনায় মুজিব’। টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ ঘণ্টা আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫