প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ‘সলোমন দ্বীপে’ দাঙ্গায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে গতকাল জানিয়েছে অস্ট্রেলিয়ার টেলিভিশন এবিসি। একটি পোড়া ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দ্বীপরাষ্ট্রটির রাজধানী হুনিয়ারায় কয়েক দিনের দাঙ্গায় কয়েক শ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
সলোমনের মালাইতা রাজ্যে লোকসংখ্যা সবচেয়ে বেশি। তাইওয়ানের পরিবর্তনের চীনকে স্বীকৃতি দেওয়া নিয়ে রাজ্যটিতে সবচেয়ে বেশি মতবিরোধ রয়েছে। সাম্প্রতিক বিক্ষোভে এ রাজ্য থেকেই বেশি মানুষ এসেছে রাজধানী হুনিয়ারায়।
চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করায়, যারা তাইওয়ানকে স্বীকৃতি দেয়, তাদের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখে না চীন। এ অবস্থায় ২০১৯ সালে তাইওয়ানের স্বীকৃতি বাদ দিয়ে, চীনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দ্বীপটি। বর্তমানে বিশ্বের মাত্র ১৫টি ছোট দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫