নতুন ইতিহাস গড়তে চলেছেন জিৎ। টালিউড সুপারস্টার এবার দর্শকদের মন ভরাবেন হিন্দি সংলাপে। ঈদ উপলক্ষে আগামী ২১ এপ্রিল আসছে তাঁর নতুন সিনেমা ‘চেঙ্গিজ’। সিনেমাটি শুধু বাংলায় নয়, একই সঙ্গে মুক্তি পাবে হিন্দিতেও। গতকাল চেঙ্গিজের হিন্দি টিজার প্রকাশ করে জিৎ জানিয়েছেন, একই দিনে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার ঘটনা বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম। টিজারে জিতের কণ্ঠে হিন্দি সংলাপ শুনে ঝড় উঠেছে নেটপাড়ায়। সুপারস্টারকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।
গত বছরের এপ্রিলে চেঙ্গিজ সিনেমার ঘোষণা দিয়েছিলেন জিৎ। এরপর প্রকাশ্যে আসে ফার্স্ট লুক। পুরোদস্তুর অ্যাকশন ঘরানার এ সিনেমায় একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে জিতকে। ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি কলকাতায় আন্ডারওয়ার্ল্ডের যে দাপট দেখা যেত, সেটা নিয়েই লেখা হয়েছে চেঙ্গিজের চিত্রনাট্য। কলকাতার নানা লোকেশনে সাত মাস ধরে হয়েছে শুটিং। এতে তাঁর নায়িকা হিসেবে আছেন ‘প্রেমটেম’খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
টালিউডে ঈদ মানেই যেমন জিতের সিনেমা, বলিউডে তেমনি ঈদ উপলক্ষে নতুন সিনেমা মুক্তি দেন সালমান খান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২১ এপ্রিল মুক্তি পাবে সালমানের ‘কিসি কি ভাই কিসি কা জান’। পূজা হেগড়ের সঙ্গে সালমানের এ সিনেমা নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বাংলার পাশাপাশি একই দিন বলিউডের বক্স অফিসেও লড়বে জিতের চেঙ্গিজ। বক্স অফিসে এবার তাই সালমান-জিৎ মুখোমুখি। বাংলা সিনেমার এমন শুভদিনে দেবসহ টালিউডের অন্য অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানাচ্ছেন জিতকে। কিসি কি ভাই কিসি কা জান ও চেঙ্গিজ—দুটি সিনেমাতেই রোমান্সের পাশাপাশি দর্শক পেতে চলেছেন মারদাঙ্গা অ্যাকশনের স্বাদ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫