সবুজের নান্দনিকতার মাঝে শোভিত শুভ্র আর হালকা হলুদের পসরা। প্রখর রোদের তাপে অত্যধিক গরম জেঁকে বসেছে। ত্রাহি অবস্থায় একটু বিশ্রাম নিতে গাছের খোঁজে পথিক। সেই পথিককে উষ্ণ অভ্যর্থনা জানাতে সবুজ পাতারা সাজিয়ে রেখেছে নতুন শোভা। নাম তার ‘বরুণ’, অপরূপ সৌন্দর্যভরা একটি ফুল। বরুণের মুগ্ধতায় একদিকে যেমন গ্রীষ্মের প্রকৃতি সেজেছে নবরূপে, অন্যদিকে এর রূপে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা।
নয়নাভিরাম বরুণের দেখা মিলবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। পৌর এলাকার কাঁচামাটিয়া নদীর ওপর যে সেতু, তাতে দাঁড়ালে কিংবা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচল করা গাড়ির জানালা খুলে নদীর পাড়ে তাকালেই যে কারও নজরে পড়বে।
কাঁচামাটিয়ার সেই সেতুর ওপর প্রায়ই আড্ডা দিতে আসেন অনার্সে পড়ুয়া দুই বন্ধু আনিসুজ্জামান রবিন ও ইয়াসিন আরাফাত। বাহারি এ ফুল নিয়ে রীতিমতো গবেষণা শুরু করেছেন তাঁরা। মুগ্ধতা ছড়ানো বরুণ তাঁদের অজানা এক মায়ায় জড়িয়ে রেখেছে যেন।
‘৪-৫ দিন আগে খেয়াল করলাম, একটি গাছে অসম্ভব সুন্দর কিছু ফুল ফুটে আছে। এগুলোর নাম কী, সঠিক জানি না।’ ফুলটির নাম জানেন না আরও অনেকে। সে কথাই বললেন পৌর বাজারের ব্যবসায়ী অমিত।
বরুণের আদি আবাস ভারত, বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ইংরেজি নাম থ্রি লিভড ক্যাপার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির জানালেন, কোথাও কোথাও গাছটিকে বৈন্যাগাছ নামেও ডাকা হয়। বরুণ ছোট থেকে মাঝারি আকারের বৃক্ষ। সাধারণত এ গাছ ১০-২০ মিটার উঁচু হয়।
বরুণ গাছ শুধু সৌন্দর্যবর্ধনই করে না, এর রয়েছে ভেষজ গুণও। এই গাছের পাতা চর্মরোগ, ব্যথা ও বাত নিরাময়ে ব্যবহার করা হয়। শিকড়ের বাকলের নির্যাস গ্যাস্ট্রিক রোগে ব্যবহার করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫