
কুড়িগ্রামের রাজারহাটে দখলকৃত চাকিরপশার নদী উদ্ধারে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি জরিপ দল সরেজমিনে পরিদর্শনে এসেছেন। গতকাল বুধবার দুপুরে ৫ সদস্যের দলটি তিস্তা নদীর উপনদী চাকিরপশারের প্রবেশ মুখ থেকে জরিপের কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের গঠিত টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবুর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ, রাজারহাট উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আকলিমা বেগম মুন্নি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসাস প্রমুখ।
উল্লেখ্য, চাকিরপশার নদীর দুইপাড় স্থানীয়রা বিভিন্নভাবে দখল করে সংকুচিত করে ফেলে। ফলে এর পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকদের নদী বাঁচাও আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আসে। এর ফলশ্রুতিতে চাকিরপশার নদী দখলমুক্ত করতে জাতীয় নদী রক্ষা কমিশন স্থানীয় প্রশাসনকে কয়েক দফা চিঠি দেয়। এরপর নানা কারণে নদী দখলমুক্ত না হওয়ায় জাতীয় নদী রক্ষা কমিশন বিশেষ জরিপ টিম গঠন করে সরেজমিনে আসে। এই টিম বুধবার থেকে তাদের জরিপ কার্যক্রম শুরু করে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫