শিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতা, গবেষণামূলক সফর, দুই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।
গতকাল শনিবার দুপুরে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও এবং রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারক সইয়ের পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, ‘দুই প্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, গবেষণা ও শিক্ষার জন্য ভ্রমণসহ নানা বিষয়ে আমরা আপনাদের পাশে থাকতে পারব। আশা করি, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও উন্নত হবে।’
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ সমঝোতা স্মারক সইয়ের মূল লক্ষ্য হচ্ছে পারস্পারিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে আমাদের যা কিছু তাই নিয়ে দুই প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে যাওয়া, এ দেশকে গড়তে হলে আমাদের এটা করতে হবে। রাঙ্গামাটির যে উন্নত সাংস্কৃতিক ঐহিত্য রয়েছে, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। দুই প্রতিষ্ঠানের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা উভয়কেই সার্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫