পুরোনো বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে জনপ্রিয়তা পেয়েছিল গান বাংলা চ্যানেলের ‘উইন্ড অব চেঞ্জ’। এ প্ল্যাটফর্মে ‘দিল কি দয়া হয় না’ ও ‘নিজাম উদ্দিন আউলিয়া’ গান দুটি গেয়ে আলোচনায় এসেছিলেন ঐশী। অনেক দিন পর আবারও এই প্ল্যাটফর্মে ফিরলেন তিনি।
গতকাল প্রকাশিত হয়েছে ঐশীর গাওয়া নতুন গান ‘দুই কূলে সুলতান’। তাপসের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে গানটির কথা ও সুরের অমর স্রষ্টা কিংবদন্তি লোকশিল্পী গফুর হালিকে। শিবামনির পারকেশন, আরশাদ খানের এসরাজ, আনা রাকিতার ভায়োলিন ও মিকাল হাসানের ইলেকট্রিক গিটারের সুর—এ গানে যোগ করেছে ভিন্ন আবেদন।
গানবাংলা জানিয়েছে, গানটি এর আগে টেলিভিশনে প্রচারিত হলেও প্রথমবারের মতো উন্মুক্ত হয়েছে গানবাংলার ইউটিউব চ্যানেলে। দীর্ঘদিন পর উইন্ড অব চেঞ্জে গান প্রকাশ হওয়ায় উচ্ছ্বসিত ঐশী। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই বুঝে গেছি, বাংলা গানের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে উইন্ড অব চেঞ্জের ভারটা কতখানি। ভার বলছি এ জন্য যে পুরো বিশ্বের সেরা মিউজিশিয়ানদের নিয়ে এভাবে বাংলা গানকে উপস্থাপন করা একটি বড় চ্যালেঞ্জ। সে জায়গা থেকে উইন্ড অব চেঞ্জ দারুণভাবে সফল। এই প্ল্যাটফর্ম আমার ক্যারিয়ারে অনেক অবদান রেখেছে।’
ইমরানের সংগীতে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে প্রথম পরিচিতি পান ঐশী। এর আগে ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতে শুরু হয় তাঁর গান শেখা।
নোয়াখালীতে মুহাম্মদ শরীফ, পরে হাফিজ উদ্দীন বাহারের কাছে উচ্চাঙ্গ ও নজরুলসংগীতে তালিম নিয়েছেন। ‘হৃদয় মিক্স থ্রি’ অ্যালবামে ‘দখিন হাওয়া’ শিরোনামের একটি গানে প্রথম কণ্ঠ দেন ঐশী। নিজের প্রথম অ্যালবাম ঐশী এক্সপ্রেসের পর আরেফিন রুমির সঙ্গে ‘দেহবাজি’ অ্যালবামটিও তাঁকে ব্যাপক পরিচিতি দিয়েছে। ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার ‘মায়া’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় পুরস্কার লাভ করেন ঐশী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫