মহান মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। ৩ ডিসেম্বর ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
স্বল্পদৈর্ঘ্যটির গল্প পিরোজপুর জেলার একজন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তাঁর মায়ের। এ প্রসঙ্গে নির্মাতা জাহিদুর রহমান বলেন, ‘আমি ওমর ফারুকের মায়ের গল্প প্রথম যেদিন শুনি, সেদিনই তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই। দেশমাতৃকার টানে যুদ্ধে যাওয়া সন্তানের ফেরার অপেক্ষায় বসে থাকা এক গর্ভধারিণীর আকুতিটা তুলে ধরতে চেয়েছি। আবেগ ছুঁয়ে যাওয়া এক কাহিনি। আমার বিশ্বাস, ছবিটি সবার ভালো লাগবে।’
সিনেমায় ওমর ফারুকের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। শহীদ ওমর ফারুকের ভূমিকায় দেখা যাবে সাঈদ বাবুকে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকিসহ অনেকেই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫