পটুয়াখালীর বাউফল উপজেলায় শিক্ষার্থীদের গণটিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম রয়েছে যখন টিকা দেওয়া হবে, ঠিক তখনই ভায়াল (বোতল) থেকে সিরিঞ্জ দিয়ে ওষুধ বের করে টিকা গ্রহণকারীর শরীরে দিতে হবে, যাতে টিকার কার্যকারিতা অক্ষুণ্ন থাকে। কিন্তু টিকা দেওয়ার এ নিয়ম মানা হয়নি।
জানা যায়, দায়িত্বে থাকা নার্সরা একসঙ্গে শতাধিক সিরিঞ্জে ডোজ ভরে রেখে তারপর টিকা দিচ্ছেন। বিষয়টি এক অভিভাবক দেখে প্রতিবাদ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিরিঞ্জে ভরা টিকাগুলো ডাস্টবিনে ফেলে দেন। এ ঘটনায় টিকাগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র অনুযায়ী জানা গেছে, উপজেলার শিক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে গত ১ অক্টোবর থেকে। সম্প্রতি টিকাগ্রহণকারী শিক্ষার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ কার্যক্রম উপজেলা পরিষদ চত্বরে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে সোহরাব হোসেন নামের এক অভিভাবক জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি তাঁর ছেলেকে নিয়ে টিকাকেন্দ্রে যান। এ সময় তিনি দেখতে পান, টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স ভায়াল থেকে শতাধিক টিকার ডোজ সিরিঞ্জে ভরে জমা করে রাখছেন। এরপর একে একে শিক্ষার্থীদের সেই টিকাগুলো দেওয়া হচ্ছে। তিনি তখনই বিষয়টিতে বাধা দেন এবং এ রকম করার কারণ জানতে চান। এ সময় ওই নার্স তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
অসৌজন্যমূলক আচরণের বিষয়টি অস্বীকার করে টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্সরা বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোনো ধরনের অভিজ্ঞতা না থাকায় এ ঘটনা ঘটেছে। এই কার্যক্রমে যাঁরা যুক্ত আছেন, তাঁরা শুরু থেকেই টিকা ভায়াল থেকে সিরিঞ্জে ভরে জমা রাখতেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তাঁরা কেন এমনটি করলেন তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সিরিঞ্জে ভরা টিকাগুলো ডাস্টবিন ফেলে দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫