বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা—সিজন ৩’ দেখা যাবে নতুন রূপে। বুদ্ধপূর্ণিমার দিনটি ভিন্নভাবে উদ্যাপন করতে সফদার ডাক্তারের বাড়ির শিশুদের মধ্যে চলে আনন্দ আয়োজন। গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চনাটক করার পরিকল্পনা করা হয়।
সেটাকে ঘিরে ঘটতে থাকে মজার ঘটনা। নাটকটি প্রচারিত হবে আজ ২২ মে দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে। পরিচালনায় পার্থ প্রতিম হালদার।
এতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন ও রাইদা ঋ জুনি। অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫