কোরআন তিলাওয়াত করতে প্রথমে সব ধরনের পার্থিব ব্যস্ততামুক্ত হতে হয় এবং পড়ার সময় এ কথা মনে করতে হবে যে এটা আল্লাহ তাআলার বাণী। এতে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এটা আমাদের কল্যাণার্থে নাজিল করা হয়েছে। এ কিতাব আদর্শ জীবনের পথ দেখায়।
ফজরের সময় তিলাওয়াতের অধিক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘যখন কোরআন তিলাওয়াত করা হয়, তখন কান লাগিয়ে শোনো এবং চুপ থেকো।’ এ থেকে প্রতীয়মান হয়, উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করা বৈধ। যদি কোনো বাধা না থাকে অথবা তিলাওয়াত শোনার প্রতি মানুষের আগ্রহ থাকে, তাহলে উঁচু স্বরে পড়ার বিনিময়ে সওয়াব পাওয়া যাবে। অজু ছাড়া তিলাওয়াত জায়েজ আছে; তবে কোরআন স্পর্শ করা জায়েজ নয়।
কোরআন তিলাওয়াতের জন্য মুখে উচ্চারণ করা শর্ত। তাই মুখে উচ্চারণ না করে কেবল মনে মনে ধ্যান করলে কোরআন পাঠের সওয়াব পাওয়া যায় না। অবশ্য কোরআন দেখা ও স্পর্শ করার সওয়াব পাওয়া যাবে। এখানে তিলাওয়াতের কয়েকটি আদব তুলে ধরা হলো
১. পবিত্র হয়ে পরিচ্ছন্ন স্থানে কিবলামুখী হয়ে বসা।
২. নিজেকে আল্লাহর সামনে তুচ্ছ জ্ঞান করা।
৩. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়ে তিলাওয়াত শুরু করা।
৪. ধীরে ধীরে অনুভব করে তিলাওয়াত করা।
৫. রহমতের আয়াতে রহমত প্রার্থনা করা।
৬. শাস্তির আয়াতের বেলায় পানাহ চাওয়া।
৭. জনসমাগমের জায়গায় তিলাওয়াত না করা।
৮. তিলাওয়াতকালে দুনিয়াবি কাজে মশগুল না হওয়া।
৯. অন্য কোনো কাজ করতে হলে কোরআন বন্ধ করা।
১০. কোরআনের অক্ষর-শব্দ-বাক্য শুদ্ধ ও সুন্দরভাবে সুর করে আদায় করা।
আমাদের উচিত, কোরআনের শুদ্ধ তিলাওয়াত শেখার চেষ্টা করা, নিয়মিত কোরআনে তিলাওয়াত করা এবং আদবগুলো যথাযথভাবে পালন করা।
লেখক: ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫