ঝালকাঠির রাজাপুর উপজেলায় মো. মশিউর রহমানের খেতে ড্রাগনের ভালো ফলন হয়েছে। প্রতি সপ্তাহে দুই থেকে তিন মণ ড্রাগন ফল তুলছেন তিনি। তবে এ বছর এক শ মণ ড্রাগন তুলতে পারবেন বলে জানান মশিউর।
জানা গেছে, রাজাপুর উপজেলায় মো. মশিউর রহমান ২০২২ সালে ৬৬ শতাংশ জমিতে ড্রাগনের চাষ করেন। প্রথম বছর কিছু ফলন হলেও বিক্রি করার মতো হয়নি। তবে চলতি বছরে তাঁর খেতে বাম্পার ফলন হয়েছে। এ বছর খেতে এক শ মণ ফলন হবে বলে তিনি ধারণা করছেন।
মো. মশিউর রহমান বলেন, ‘প্রতি কেজি ড্রাগন ফল তিন শ টাকা থেকে পাঁচ শ টাকা বিক্রি করছি। এ ফল স্থানীয় বাজারসহ বরিশাল ও ঢাকায় পাঠাই। এ বছর ফল বিক্রি করে পাঁচ লক্ষাধিক টাকা আয় করতে পারব বলে আশা করছি।’
তিনি জানান, ড্রাগন চাষের জন্য খেতে সার, ওষুধ, বেড়া, শ্রমসহ এ পর্যন্ত প্রায় দশ লাখ টাকা খরচ হয়েছে। প্রতি সপ্তাহে খেত থেকে প্রায় দুই থেকে তিন মন ফল তুলছেন। এ পর্যন্ত ড্রাগন ফল বিক্রি করে তিনি পঁচিশ হাজার টাকা পেয়েছেন। ড্রাগন ফলের পাশাপাশি সাথী ফসল হিসেবে ওই খেতে তিনি পুঁই গাছ চাষ করেন। পুঁই শাক বিক্রি করে এ পর্যন্ত দশ–বার হাজার টাকা পেয়েছেন। এতে পঞ্চাশ হাজার টাকা বাড়তি আয় করতে পারবেন বলে আশা তাঁর। মশিউর বলেন, ‘উপজেলা কৃষি অফিস থেকে সার, বীজ ও ওষুধ না দিলেও বিভিন্ন সময় পরামর্শ পেয়েছি।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজুল্লাহ বাহাদুর বলেন, ‘এ বছর রাজাপুর উপজেলায় ১ হেক্টর ড্রাগন চাষ করা হয়েছে। ফলন ভালো হয়েছে। এ ফলটি আমাদের কৃষি দপ্তরের তালিকায় নেই। তাই ওই কৃষককে কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। তবে বিভিন্ন সময় তাঁকে পরামর্শ দেওয়া হয়।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫