কয়েক মাস আগে রুচির দুর্ভিক্ষ নিয়ে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বয়ে যায়। পরে এমন মন্তব্যের ব্যাখাও দিয়েছেন মামুনুর রশীদ। তবে থামেনি আলোচনা-সমালোচনা। এবার ‘রুচির দুর্ভিক্ষ’ নামের টেলিফিল্ম নির্মাণ করছেন কচি খন্দকার। এতে অভিনয় করছেন মামুনুর রশীদ, শামীমা নাজনীন, চাষী আলম, মুসাফির বাচ্চু, মাইমুনা মম, ফরহাদ লিমন প্রমুখ।
রুচির দুর্ভিক্ষ টেলিফিল্মের গল্পে দেখা যাবে শাস্ত্রীয় সংগীতের সাধনায় মগ্ন মামুনুর রশীদ। সব সময় শাস্ত্রীয় জগতেই মন পড়ে থাকে তাঁর। জাতীয় দৈনিকে লেখালেখিও করেন নিয়মিত। শিল্প-সাহিত্যের উঁচু ভাবনা নিয়েই তাঁর বসবাস। তাঁর স্ত্রীর মাথায় এত উঁচু মাপের চিন্তাভাবনা ঢোকে না। তিনি বই পড়েন, সাধারণ জীবন যাপন করেন। মামুনুর রশীদের তিন ছেলে বাবার বিপরীত। তারা ফেসবুক লাইভ করে, ইউটিউবে ভিডিও বানায়, টিকটক করে, অনলাইন বিজনেস করে। জনপ্রিয়তাও পায়। তবে তাদের বাবা সেটা জানতেন না। যখন ছেলের বিয়ের অনুষ্ঠানে গানের নামে ডিজে পার্টির আয়োজন করা হয়, তখন বড়সড় একটা ধাক্কা খান বাবা। বিভেদ তৈরি হয় তাদের মধ্যে। একটা সময় মামুনুর রশীদ বাড়ি থেকে চলে যেতে চান।
নির্মাতা কচি খন্দকার বলেন, ‘রুচি তো শুধু গান, নাটক বা সিনেমা নির্মাণেই সীমাবদ্ধ না। সব ক্ষেত্রেই রুচির দুর্ভিক্ষ চলছে। তবে সেটা রক্ষা করার দায়িত্ব কেউ নিচ্ছে না। মূল্যবোধের জায়গায় আমরা যে অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি, সেখান থেকেই এ টেলিফিল্মটি নির্মাণ করা হচ্ছে। আশা করি সমসাময়িক গল্পের টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’
পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন কচি খন্দকার। বর্তমানে চলছে শুটিং। আসন্ন কোরবানির ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫