বাউলসম্রাট শাহ আবদুল করিমের অসংখ্য গান শুধু বাংলাদেশ নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়। অনেকেই শাহ আবদুল করিমের গান গেয়ে, রিমেক করে পরিচিতি পেয়েছেন। অর্থ কামিয়েছেন। কিন্তু তাঁর পরিবার থেকে গেছে নিভৃতেই।
বাউলসম্রাটের ছেলে শাহ নূর জালাল অনেক আগে থেকেই এ নিয়ে কথা বলে আসছেন। বাবার গান সরকারিভাবে সংরক্ষণ ও কপিরাইট নিশ্চিত করার দাবি ছিল তাঁর। অবশেষে শাহ আবদুল করিমের লেখা ও সুর করা ৪৭২টি গান পেল যোগ্য সম্মান। সম্প্রতি বাংলাদেশ কপিরাইট বোর্ডে গানগুলোর মালিকানা ও কপিরাইট ইস্যুর বিষয়টি সংরক্ষিত হলো। কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর আগ্রহ আর সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ ও সারোয়ার শুভর উদ্যোগেই কাজটি হয়েছে বলে জানিয়েছেন বাউলপুত্র শাহ নূর জালাল।
জুয়েল মোর্শেদ জানান, শাহ আবদুল করিমের লেখা ও সুর করা গানের সংখ্যা প্রায় সাত শ। তবে সব গানের সঠিক পাণ্ডুলিপি বা ট্র্যাক সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই আপাতত ৪৭২টি গান সংরক্ষিত হলো। এখন থেকে গানগুলো বাণিজ্যিকভাবে প্রকাশ করতে গেলে কপিরাইট বোর্ডের অনুমতি লাগবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫