ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার অফিস। উপজেলা সদরের এই গুরুত্বপূর্ণ অফিসটি এত দিন ছিল অস্থায়ী ভবনে। ভূমি নিয়ে কাজ করা অফিসের ছিল না নিজের ভূমি। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন উপজেলার মল্লিকপুর গ্রামের আতিকুর রহমান মিঠু। সাবরেজিস্ট্রার অফিসের জন্য তিনি ভূমি দান করেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের নিজস্ব জমি ও ভবন ছিল না। ভবন নির্মাণের জন্য ৩৩ শতক ভূমি বিনা বিনিময়ে গত বৃহস্পতিবার নামজারি করে দেন আতিকুর।
জমিদাতা আতিকুর রহমান মিঠু বলেন, ‘আমি কিছুদিন আগে একটা কাজে সাবরেজিস্ট্রার অফিসে যাই। অফিস কর্মকর্তারা অস্থায়ী ভবনের সমস্যার কথা জানালে আমি ভূমি দানের আশ্বাস দিই। পরে পরিবার সদস্যদের সঙ্গে আলোচনা করে ফেঞ্চুগঞ্জ সেতুর টোল প্লাজার পাশে ৩৩ শতক ভূমি বিনা মূল্যে দান করি। বৃহস্পতিবার নামজারি করে দিই।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫