
করোনাভাইরাসের দাপটে গত দুই বছর অনেকটা ছোট পরিসরে সামাজিক দূরত্ব মেনে বুদ্ধপূর্ণিমা উদ্যাপন করা হয়েছিল চট্টগ্রামে। এবার পরিস্থিতি অনেকটাই ভালো হওয়ায় সাড়ম্বরে বুদ্ধপূর্ণিমা উদ্যাপন করেছেন বৌদ্ধধর্মাবলম্বীরা।
গতকাল রোববার এ উপলক্ষে চট্টগ্রাম জেলায় ৩২৪টি ও নগরীতে ৩১ টিসহ মোট ৩৫৫টি বৌদ্ধমন্দিরে আয়োজন করা হয় বুদ্ধ পূর্ণিমার নানা অনুষ্ঠান। দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠানের পর এসব মন্দিরে সন্ধ্যার পর থেকে শুরু হয় সম্মিলিত প্রার্থনা ও মোমবাতি প্রজ্বালন।
গতকাল সকাল থেকে থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে বৌদ্ধধর্মের অনুসারীরা আসতে শুরু করেন। পাশাপাশি অন্য বৌদ্ধমন্দিরগুলোতেও নামে ভিড়। পূজা আর ভিক্ষুদের সেবা দিয়ে জগৎ ও জীবের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন তাঁরা।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরীর আন্দরকিল্লায় পুরোনো নগর ভবন থেকে বের হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন এ সময় বলেন, ‘গৌতম বুদ্ধের আদর্শ ধারণ ও লালন করে আমাদের এই দেশকে শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে। হাজার বছর ধরে আমাদের এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করে আসছে। এই দেশে ধর্ম যার যার উৎসব সবার।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, পুলক খাস্তগীর, চসিকের নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া, বোধিমিত্র বড়ুয়া, জ্যোতিপ্রিয় বড়ুয়া, বিভাস বড়ুয়া, বিক্রম বড়ুয়া, রিপন বড়ুয়া।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসেও (চমেক) একই দিন শোভাযাত্রা বের করে চমেক বৌদ্ধ ছাত্র সংসদ ও চমেক বৌদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদ। শোভাযাত্রার উদ্বোধন করেন বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতালের উপপরিচালক ডা. অংসুই প্রু মারমা, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫