শাহরুখ খানের ‘পাঠান’-এর মাধ্যমে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স আরও বড় আকার পেয়েছে। এ সিনেমার অবিশ্বাস্য সাফল্যের পর যশরাজ মন দিয়েছে গোয়েন্দাভিত্তিক গল্প নির্মাণে। ‘পাঠান’-এর পর নভেম্বরে আসছে এ সিরিজের নতুন সিনেমা ‘টাইগার ৩’। এবার নির্মিত হচ্ছে ‘ওয়ার ২’। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমায় হৃতিকের মুখোমুখি হতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র। আর তাঁদের টেক্কা দিতে হাজির হবেন কিয়ারা আদভানি। ওয়ারের সিক্যুয়েলে তিনিই প্রধান নারী চরিত্র। ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন কিয়ারা।
স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ (টাইগার সিরিজ), দীপিকা পাডুকোন (পাঠান) এবং বানী কাপুর (ওয়ার)। তবে এর মধ্যে ‘ওয়ার’ সিনেমায় বানী কাপুরের চরিত্রের সমাপ্তি হয়েছে। ক্যাটরিনাকে ‘টাইগার’ সিরিজের সব সিনেমায়ই দেখা গেছে। ক্যাটরিনা, দীপিকা ও বানীর পর ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সের চতুর্থ প্রধান নারী চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে।
হৃতিক রোশনের ‘ওয়ার ২’ প্রসঙ্গে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরের নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে এর দৃশ্যধারণের কাজ। আগেই জানা গিয়েছিল, ‘ওয়ার ২’ পরিচালনা করছেন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন মুখার্জি। নভেম্বরে কাজ শুরুর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তবে নভেম্বরে ক্যামেরা চালু হলেও সিনেমাটির দৃশ্যধারণে হৃতিক অংশ নেবেন ডিসেম্বর থেকে।
২০২৪ সালের শেষে অথবা ২০২৫ সালের শুরুতে ওয়ার ২ মুক্তির সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ‘টাইগার ৩’ সিনেমার গল্প থেকেই এগিয়ে যাবে ‘ওয়ার ২’-এর মূল প্লট। আর ‘ওয়ার ২’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু হবে স্পাই ইউনিভার্সের সিভিল ওয়ার ‘টাইগার বনাম পাঠান’। বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় এ অ্যাকশন সিনেমায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শাহরুখ খান ও সালমান খান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫