
জুনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় খেলানোর পরিকল্পনা নিয়ে ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেসিদের ঢাকায় আনার খরচের জোগান কীভাবে হবে তা নিয়ে যেমন প্রশ্ন আছে, সংশয় আছে ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হওয়া নিয়েও। যদিও বাফুফের দাবি, জুনেই শেষ হবে স্টেডিয়ামের সংস্কারকাজ।
৯৮ কোটি টাকার সংস্কার প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৯ সালের জুলাইয়ে। শেষ হওয়ার কথা ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে লোহার দাম বাড়ায় মাঝে থমকে ছিল প্রকল্পের কাজ। ৯৮ থেকে এখন প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ কোটি টাকা। মাঠের চারপাশে এখনো অ্যাথলেটিকস টার্ফ বসেনি। আসন বসানো হয়নি গ্যালারিতে। কাজ শেষ হয়নি খেলোয়াড়দের ড্রেসিংরুম, সাংবাদিকদের প্রেসবক্সেরও। লাগানো হয়নি ফ্লাডলাইটের এলইডি বাতি।
পাঁচ মাসের মধ্যে জমানো সব কাজ শেষ করা সম্ভব কি না সেই প্রশ্নের জবাবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আসলে বলা কঠিন। আশা করি এই সময়ের মধ্যে বড় কাজ শেষ হলেও মনে হয় সব কাজ শেষ হবে না। ফিফার কিছু নির্দেশনা, নীতিমালা আছে যা আমরা এখনো জানি না। এখনো মাঠের শেড (ছাদ) বসেনি। ক্রীড়া মন্ত্রণালয় হয়ে বাফুফের চিঠি আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫