
গোপালপুরে ভোট দিয়ে বাড়ি ফিরেই মারা গেলেন শতবর্ষ পেরোনো সখিনা বেওয়া। যদিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স ৮৪ বছর। এ বয়সেও নাতনির সহযোগিতায় জীবনের শেষ ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সখিনা বেওয়ার পরিবার এ তথ্য জানিয়েছে।
সখিনা বেওয়ার ভাগনে জুলহাস মিয়া জানান, ছেলে ও নাতনির সহায়তায় ভ্যানে করে কেন্দ্রে গিয়ে ভোট দেন সখিনা। ভোট দিয়ে বাড়ি ফেরার পরপরই মারা যান তিনি। উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রের নারী বুথে সখিনা বেওয়া তাঁর শেষ ভোটটি দেন।
সখিনা বেওয়ার ছেলে মজিবর রহমান বলেন, ‘আম্মার বয়স ১০০ বছর ছাড়িয়েছে। একা চলতে পারেন না। তাই নাতনির সহযোগিতায় ভ্যানে করে তাঁকে কেন্দ্রে নেওয়া হয়।’
সখিনা বেওয়ার নাতনি হালিমা বলেন, ভ্যান করে দাদিকে কেন্দ্রে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে। জীবনের শেষ ভোটটি দিলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫