পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাভিশনে আজ থেকে শুরু হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’-এর ১৫তম সিজন। অনুষ্ঠানটি রমজান মাসব্যাপী প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে। উপস্থাপনায় প্রফেসর মো. মোখতার আহমাদ। সারা দেশের হাফেজদের মধ্য থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হবেন সেরা তিন। একই চ্যানেলে আজ শুরু হচ্ছে রমজানের বিশেষ অনুষ্ঠান ‘রমজান ও আমাদের জীবন’। ড. মুহাম্মদ আব্দুর রশীদের উপস্থাপনায় অনুষ্ঠানের আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট আলেমরা। প্রচারিত হবে প্রতিদিন বিকেল ৪টা ৫ মিনিটে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫