‘পুষ্পা’ সিনেমায় মাত্র কয়েক মিনিটের উপস্থিতি ছিল সামান্থা রুথ প্রভুর। একটি গানে নেচেছিলেন তিনি, তাতেই বাজিমাত। আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সিনেমা ২০২১ সালের অন্যতম ব্লকবাস্টার। বিশ্বব্যাপী ৩৫০ কোটি রুপির বেশি আয় করেছে পুষ্পা। নির্মাতা সুকুমার এবার তৈরি করছেন সিনেমার পরের সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’। তবে এ সিনেমায় থাকছেন না সামান্থা। শারীরিক অসুস্থতার কারণে এ পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সামান্থা। অন্যদিকে দক্ষিণি সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এন্ট্রি নিয়েছেন পুষ্পার রাজ্যে।
পুষ্পা: দ্য রুলের পরিসর আরও বড়। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর নির্মাতা সুকুমার পরিকল্পনা করেছিলেন, সামান্থাকে দিয়ে গানটি গাওয়াবেন। কিন্তু তাতেও রাজি হননি অভিনেত্রী। কে হবেন সামান্থার বিকল্প, খোঁজাখুঁজি চলছে।
এ পরিস্থিতিতে খবর এল—পুষ্পা: দ্য রুলে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানেও নাচবেন না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পুষ্পার দ্বিতীয় ভাগে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী। তাঁর চরিত্রটি এ সিনেমার গল্পের মোড় ঘুরিয়ে দেবে। শিগগির শুরু হবে পুষ্পা: দ্য রুলের শুটিং। সিনেমাটির জন্য ১০ দিনের শিডিউল দিয়েছেন অভিনেত্রী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫