
টানা দুই সপ্তাহ পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবটি চালু করা হয়েছে। গতকাল শনিবার ল্যাবটি আবারও চালু করা হয়। শুরু হয় করোনার নমুনা পরীক্ষা। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর দুই বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নিলে ল্যাবটির নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। এ দুই কর্মকর্তাকে বিভাগীয় ডিএনএ ল্যাব থেকে আনা হয়েছিল। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষার কিট নয়-ছয়ের অভিযোগ ওঠে।
এ নিয়ে তদন্ত কমিটি হয়। কমিটি কিট গায়েবের প্রমাণ না পেলেও দুজনকে ল্যাব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে। সরিয়ে দেওয়ার আগেই দুই কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিভাগীয় ডিএনএ ল্যাবে চলে যান। ফলে হাসপাতালের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘ল্যাব চালানোর জন্য আমাদের নিজস্ব জনবল নেই। দুই বৈজ্ঞানিক কর্মকর্তা চলে যাওয়ায় পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার আমরা রাজশাহী মেডিকেল কলেজ থেকে দুই কর্মকর্তাকে এনেছি। তাঁরা সফলভাবে ল্যাব পরিচালনা করতে পারছেন। এখন আগের মতোই ল্যাব চলবে।’
হাসপাতালের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজেও আরেকটি আরটি-পিসিআর ল্যাব আছে। এখানে সাধারণ মানুষ এবং হাসপাতালের ল্যাবে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা হয়। ২০২০ সালের মার্চে হাসপাতালের ল্যাবটি চালু হয়। এর আগে চালু হয় কলেজের ল্যাবটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫