প্রশ্ন: ব্লিচ ও ফেয়ার পলিশের মধ্য়ে পার্থক্য কী? কোনটা ত্বকের জন্য ভালো। আমার তৈলাক্ত ত্বক, সে ক্ষেত্রে আমি কোনটা
করতে পারি?
সুমনা হক, বরগুনা
উওর: মুখে ব্লিচ করাকে একটি শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট বলা যেতে পারে। চটপট মুখে গ্লো আনতে ও পরিষ্কার ঝকঝকে ত্বকের জন্য মুখে ব্লিচ করা হয়। অন্যদিকে ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়। রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেয়ার পলিশের প্যাক তৈরি করা হয়। তৈলাক্ত ত্বকে ফেয়ার পলিশ করা যেতে পারে।
প্রশ্ন: আমার মুখের তুলনায় গলা ও ঘাড়ের রং অনেক বেশি কালো। পিঠে পুরু কালো দাগ পড়েছে। শাড়ি পরলে পিঠের অংশটা বেশি কালো দেখায়। এই দাগ কীভাবে দূর করা যাবে?
দিলরুবা খানম, ঢাকা
উওর: এর জন্য একটি অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। তারপর ঘাড়ে সেই জেল লাগিয়ে কয়েক মিনিটের জন্য স্ক্র্যাব করে আধা ঘণ্টা রাখুন। এরপর পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে গলা ও ঘাড়ের কালচে দাগ দূর হবে। কালো দাগ দূর করার আরও একটি উপায় আছে। আপেল সিডার ভিনেগার ত্বকে জমা হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এ জন্য ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে তুলার বল ডুবিয়ে ঘাড়ে ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে দিন এবং তারপর ধুয়ে ফেলুন।
প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। নাকের দুপাশে রোমকূপ অনেক বড় হয়ে গেছে। আয়নায় তাকালে রোমকূপগুলো অনেক বড় দেখা যায়। কী করে এগুলো ছোট করা যাবে; ভরসাযোগ্য সমাধান আছে কি?
দীপন রায়, রাজশাহী
উওর: নাকের পাশের রোমকূপের মুখ বড় হয়ে গেলে ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি দিয়ে মিশিয়ে লাগান। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নাকের ত্বক মসৃণ করতে ১ চা-চামচ মধু, ১০ ফোঁটা লেবুর রস, ২ চা-চামচ গাজরের রস ও ১ চা-চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫