২০২১ সালে ‘বইওয়ালা’ নামের নাটকে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। ৩ বছর পর নতুন টিভি নাটকে দেখা যাবে তাঁকে। আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক ‘রূপান্তর’। সুজাত শিমুলের রচনা, শুভ্র আহমেদের নির্দেশনা এবং মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ আর নাতনিকে নিয়ে তার সংসার। পরিবারের কারও মধ্যে শৃঙ্খলা নেই। অথচ সে সব সময় ভাবে, পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসা যায়।
এক সকালে ঘুম থেকে উঠে নিজেকে একজন শক্তিমান মানুষের বেশে আবিষ্কার করে কামরান। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে। সৈন্যদের মতো সিঙ্গেল লাইনে দাঁড় করায় সবাইকে। নানা রকম কমান্ড করতে থাকে। কামরানের এমন আচরণে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু টনিকের মতো কয়েক দিনেই পরিবারের সবাই চলে আসে শৃঙ্খলার বৃত্তে।
এভাবে কয়েক দিন চলার পর আবার স্বাভাবিক মানুষে পরিণত হয় কামরান। আর কোনো হাঁকডাক নেই, শৃঙ্খলার বাধ্যবাধকতা নেই। তবে পরিবারের সবাই তত দিনে শৃঙ্খলার বিষয়ে সচেতন হয়ে উঠেছে।
নির্মাতা জানান, এই সময়ের শহুরে জীবনে বাবার শাসন না থাকলে পরিবারের সদস্যদের অবস্থা কী হয়, তারই চিত্র দেখানো হবে এ নাটকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫