সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন বলিউডের নায়িকা। এমন খবর প্রকাশের পর সবার মনে একটাই প্রশ্ন—কে হচ্ছেন শাকিব খানের নায়িকা। নেহা শর্মা, শেহনাজ গিল, জেরিন খানসহ অনেকের নাম শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ নির্মাতা মামুন।
নাম ঠিক না হওয়া এ সিনেমার প্রিপ্রোডাকশনের কাজে অনন্য মামুন এখন ভারতে রয়েছেন। নায়িকার খবর না দিলেও সেখান থেকে গতকাল দিলেন নতুন খবর। আজকের পত্রিকাকে অনন্য মামুন জানান, এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের ফয়সাল খান।
তিনি আমির খানের ভাই। গত সপ্তাহেই ফয়সাল খানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন মামুন। তিনি আরও জানান, শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় জানানো হবে, কে থাকছেন শাকিবের বিপরীতে।
আমির খানের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছিলেন ফয়সাল খান। ‘মেলা’ নামের সেই সিনেমা মুক্তি পেয়েছিল ২০০০ সালে। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে শাকিব খানের নতুন সিনেমার শুটিং। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিব খান অভিনীত এই সিনেমা।
সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি। এতে তাঁর বিপরীতে ছিলেন কলকাতার ইধিকা পাল। মুক্তির পঞ্চম সপ্তাহেও দাপটের সঙ্গে ব্যবসা করছে সিনেমাটি। দেশের বাইরেও দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫