নতুন ছবি ‘জলকিরণ’-এ অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া। পাশাপাশি প্রথমবারের মতো অভিনয় করছেন দুটি ওয়েব সিরিজে। সম্প্রতি শুটিং শেষ করলেন ওয়েব সিরিজ ‘দ্য হলি গান সিজন-১’-এর। এতে তাঁর বিপরীতে রয়েছেন শাহেদ শরীফ খান। নির্মাণ করছেন ইয়াসির আরাফাত জুয়েল। এ সিরিজের শুটিং হয়েছে উত্তরায়। স্পর্শিয়া বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এতে আমি অভিনয় করেছি শাহেদ শরীফ খানের প্রেমিকার চরিত্রে। এটি একটি অ্যাকশন থ্রিলার সিরিজ। নানা ধরনের বক্তব্য আর বার্তা দেওয়া হয়েছে এতে।’ এ ছাড়া ‘নিখোঁজ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন স্পর্শিয়া। এই সিরিজটি তৈরি হচ্ছে চরকির জন্য।
ওয়েব কনটেন্টের পাশাপাশি সম্প্রতি ‘জলকিরণ’ নামে একটি ছবিতে অভিনয় করবেন স্পর্শিয়া। ছবিটি পরিচালনা করছেন এইচ আর হাবিব। ২ জানুয়ারি রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।
স্পর্শিয়া বলেন, ‘ছবির গল্প ভাবনাটা অভিনব। সময়োপযোগী বলা যায়। এ দেশের দর্শকের জন্য নতুন ফিলোসফি নিয়ে আসবে ‘জলকিরণ’। আশা করছি, সবাই মিলে একটি ভালো ছবি উপহার দিতে পারব। মার্চে এই ছবির শুটিং শুরু হবে।’
সায়েন্স ফিকশন ঘরানার গল্প হলেও ‘জলকিরণ’ মূলত শিশুতোষ ছবি। স্যাটায়ারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫