
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) একটি দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞদের পরামর্শে ১০ বছর মেয়াদি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ সংশোধন ও নির্দেশিকা হালনাগাদ করে সময়োপযোগী করা হবে। সরকারি জমি বরাদ্দ পেলে বিসিসিটির জন্য নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা সংস্থার কার্যক্রম পরিচালনায় স্থায়িত্ব ও গতিশীলতা আনবে।
তিনি আরও বলেন, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর পেটেন্ট অধিকারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, প্রকল্প কার্যক্রমের রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
ট্রাস্টের জনবলের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে পরিবেশ উপদেষ্টা বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জনবলকে আরও কার্যকর ও প্রভাবশালী করে গড়ে তুলতে হবে। জনকল্যাণে কাজ করার জন্য বিসিসিটির কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি উল হক, সচিব (উপসচিব) শেখ মনিরুজ্জামানসহ পরিবেশ মন্ত্রণালয় ও বিসিসিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বের সবচেয়ে বয়স্ক পরিচিত স্থলচর প্রাণী জোনাথন। সেশেলসের অ্যালডাবরা জায়ান্ট কচ্ছপ প্রজাতির এই প্রাণীর বয়স আনুমানিক ১৯৪ বছর। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিটেন নিয়ন্ত্রিত সেন্ট হেলেনা দ্বীপে বসবাসকারী এই কচ্ছপের জিনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দীর্ঘায়ুর সম্ভাব্য কিছু রহস্য উন্মোচন করেছেন।
১ ঘণ্টা আগে
মুদিদোকান, কাঁচাবাজার, মাছের আড়ত ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সংলাপের অংশগ্রহণকারীরা...
১ দিন আগে