অক্সিজেন কোথা থেকে আসে? এর জবাব সাধারণত ভূপৃষ্ঠে থাকা গাছপালায় সীমাবদ্ধ থেকে যায়। প্রায় ৩৯ হাজার কোটি বৃক্ষের আমাজন রেইনফরেস্ট পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে। অনেকের হয়তো ধারণা, বাকি ৮০ শতাংশের বেশির ভাগ অক্সিজেন আসে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন বন-জঙ্গল থেকেই।
কিন্তু এই ধারণাটি ভুল! সঠিক তথ্য হচ্ছে—পৃথিবীর বেশির ভাগ অক্সিজেন আসে সমুদ্র থেকে!
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক সার্ভিস’-এর তথ্য মতে, উদ্ভিদভিত্তিক সামুদ্রিক জীব যেমন প্ল্যাঙ্কটন, সামুদ্রিক শৈবাল এবং সমুদ্রের তলদেশে থাকা অন্যান্য উদ্ভিদ পৃথিবীর অর্ধেকেরও বেশি অক্সিজেনের জোগান দেয়। সালোকসংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ কার্বন-ডাই-অক্সাইড, পানি ও সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরির সময় উপজাত হিসেবে তৈরি হয় অক্সিজেন।
জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) হিসাবে সমুদ্র পৃথিবীর প্রায় ২৫ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। এ কারণেই সারা দুনিয়ায় সমুদ্র বাঁচানোর এত তোড়জোড়!

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৭ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৯ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে