অবশেষে রাজধানী জুড়ে নামল স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাত ৯ টা থেকে কিছু এলাকায় সামন্য বৃষ্টি হলেও রাত ১২ টার পর রাজধানী জুড়েই নেমেছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাত।
ইতিমধ্যে হাতিরঝিল, রামপুরা, মগবাজার, মালিবাগ, গুলশান, সিদ্ধেশ্বরী, বসুন্ধরা আবাসিক, ধানমন্ডি এলাকাসহ রাজধানীর অনেক এলাকায় বৃষ্টির তথ্য পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে সেটি খুবই সামান্য পরিমাণ। তাই সেটির রেকর্ড নেই। তবে একটু আগে ( রাত ১২ টা) ঢাকার অধিকাংশ এলাকাতেই বৃষ্টি শুরু হয়েছে।
মনোয়ার হোসেন বলেন, এটি সামান্য বৃষ্টি। এখন পর্যন্ত রেকর্ড হয়নি। সাধারণত তিন ঘণ্টা পরপর রেকর্ড হয়।
এদিকে গত মাসে (এপ্রিল) গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা অঞ্চলে টানা ১৭ দিন তাপপ্রবাহ চলমান রয়েছে। বাংলাদেশের পশ্চিমে ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও ওডিশা ও আশপাশের কয়েকটি বাংলাদেশের চেয়ে বেশি তাপমাত্রা থাকে। তার প্রভাব পড়ে দেশের এই অঞ্চলগুলোতে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সামগ্রিকভাবে তাপপ্রবাহ কমাতে যে বৃষ্টির দরকার হবে সেটি দেশের পশ্চিমাঞ্চল হয়ে আসতে হবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ৫ মে থেকে সারা দেশেই বৃষ্টি হবে। সেটা ৫ থেকে ৭ দিন চলমান থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপ প্রবাহ পূর্ববর্তী এলাকায় অব্যাহত থাকতে পারে।
প্রসঙ্গত, এর আগে ১৯ এপ্রিল ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছিল। তারপর থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিল।

দক্ষিণ এশিয়াজুড়ে বয়ে যাওয়া রেকর্ড গড়া প্রাণঘাতী তাপপ্রবাহ তাপমাত্রাকে বিপজ্জনক উচ্চতায় ঠেলে দিয়েছে। এতে ২০০ কোটি মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর পরিবেশগত ভঙ্গুরতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
জলবায়ু কর্মীরা বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিই হতে পারে টেকসই সমাধান।
৬ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে একেবারেই বৃষ্টি হয়নি। যার প্রভাব আজ শুক্রবার সারা দিন পড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার এই পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ দুপুর ১টা...
৯ ঘণ্টা আগে
রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ২১৩, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের
১ দিন আগে