গেল সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় মৃদু তাপপ্রবাহ। ৩ এপ্রিল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে পরদিন ৪ এপ্রিল থেকে গরম কিছুটা কমে আসে। ৫ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরও কমে যায়। এর মধ্যে সিলেটে বৃষ্টি হয়েছে ৬৪ মিলিমিটার।
কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আজ সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমক হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকা যা ছিল ৩২ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন দেখা যাবে না। এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সরকারিভাবে নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল মাঠে নামছে। দলটি ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।
১ দিন আগে
চলতি মাসজুড়ে দেশে একাধিক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্ম শুরু হতে সপ্তাহের বেশি সময় বাকি, এরই মধ্যে চৈত্রের শেষভাগেই তীব্র গরমে অস্বস্তি নেমেছে জনজীবনে। আগামী দিনগুলোতে আরও তীব্র উত্তাপের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২ দিন আগে