রাজধানীর রামপুরা থেকে মেরাদিয়ার দিকে বয়ে যাওয়া খালটি এক সময় নড়াই নদী ছিল বলে দাবি করেছে নোঙর বাংলাদেশ নামক একটি পরিবেশবাদী সংগঠন। সরকারি নথিপত্রে রামপুরার এই নদীকে খাল উল্লেখ করায় নিন্দা জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির উদ্যোগে আজ মঙ্গলবার মেরাদিয়া হাট এলাকার সামনে কাগজের নৌকা নদীতে ভাসিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে মেরাদিয়ার গুদারাঘাটে মানববন্ধন করা হয়।
সংগঠনটির নেতারা বলেন, খাল পরিচিতি পাওয়া এই নদীটি দখল ও দূষণের কবলে দিন দিন আরও সংকুচিত হচ্ছে। তারপরও নড়াই নদী এখনো বালু নদীর সঙ্গে মিশে শীতলক্ষার সঙ্গে বহমান। এটি খাল নয় নদী। বর্তমান প্রজন্মকে সেই তথ্যটি জানাতে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নৌকা ভাসানোর আগে নদীর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় নদীকে সরকারিভাবে খাল ব্যবহার করাকে অপরাধ হিসেবে উল্লেখ করেন বক্তারা। এতে বনশ্রী ও দক্ষিণ বনশ্রী এলাকার স্থানীয়রাও অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, নদীটিকে সরকারি নথিপত্রে ভুল নাম দিয়ে খাল বানানো হয়েছে। মেরাদিয়া হাটের সঙ্গে ময়লার ডাম্পিং স্টেশন তৈরি করে নদীটি দখলে নেতৃত্ব দিচ্ছে খোদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির এই ডাম্পিং স্টেশনের কারণে আশপাশে বড় বড় স্থাপনা গড়ে উঠছে। নদীটির খাল পরিচয় হারিয়ে ড্রেনে পরিণত হতেও বেশি দিন লাগবে না বলে অভিযোগ তাঁদের।
শিগগিরই সরকারি নথিপত্রে নড়াই নদীকে তাঁর নিজ নামে পরিচিত করার ও সংরক্ষণের জন্য দ্রুত সীমানা পিলার দেওয়ারও দাবি জানান তারা।
এ সময় নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস বলেন, 'নড়াই নদী রাজধানীর মাঝ দিয়ে একসময় সংযোগ ছিল শীতলক্ষ্যা নদীর। কিন্তু নানাভাবে এই নদীকে হত্যা করা হয়েছে। তাঁর সুফল হিসেবে ঢাকায় সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এটাকে খাল নামে পরিচিত করে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে আন্দোলনের অংশ হিসেবে এই প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়।'

ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রৌদ্রোজ্জ্বল সকালে দিন শুরু হলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা দুটি লেপার্ড শাবককে রাখা হয়েছিল তিন সপ্তাহের কোয়ারেন্টিনে। সেই তিন সপ্তাহ শেষে পার হয়েছে ৯ বছর। শাবক থেকে লেপার্ডগুলো হয়েছে পূর্ণবয়স্ক। কিন্তু এখনো তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সেই ছোট্ট খাঁচায়।
১ দিন আগে
নদী, পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শনিবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
১ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
২ দিন আগে