ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট এলাকায় ১০০-র বেশি ডলফিনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলে প্রচণ্ড খরা চলছে। কোনো কোনো জায়গায় পানির তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। এ কারণে ডলফিনগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।
মৃত ডলফিনগুলো পাওয়া গেছে লেক তেফে এলাকায় গত এক সপ্তাহের কিছু বেশি সময়ে। ব্রাজিলের মিনিস্ট্রি অব সায়েন্সের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান মামিরাওয়া ইনস্টিটিউটের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন।
ইনস্টিটিউটটি জানিয়েছে, এত বেশি সংখ্যক ডলফিনের মৃত্যু অস্বাভাবিক। হ্রদের তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়া এবং আমাজনের ঐতিহাসিক খরা এর কারণ হতে পারে।
‘এ ধরনের মারাত্মক ঘটনার কারণ নির্ধারণের জন্য সময়টা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তবে আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এর সঙ্গে নিশ্চিতভাবেই অনাবৃষ্টি ও লেক তেফের উচ্চ তাপমাত্রার সম্পর্ক আছে। কোনো কোনো জায়গায় এটি ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।’ সিএএন ব্রাজিলকে জানানো হয় ইনস্টিটিউটটির পক্ষ থেকে।
দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের ওপর দিয়ে প্রবাহিত আমাজন নদী এলাকায় এখন শুকনো মৌসুম চলছে। তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় নদীর কয়েক জাতের প্রাণীই হুমকির মুখে পড়েছে।
সিএনএন ব্রাজিল জানিয়েছে, গবেষক ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত কর্মীরা নদীর আশপাশের অবস্থিত তাপমাত্রা কম এমন বিভিন্ন ল্যাগুন (উপ হ্রদ) ও পুকুরে বেঁচে থাকা ডলফিনদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে জায়গাটির দুর্গমতার কারণে কাজটি মোটেই সহজ হচ্ছে না।
‘নদীর ডলফিনদের অন্য নদীতে সরানো নিরাপদ নয়। কারণ কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা ভাইরাস সেখানে উপস্থিত আছে কিনা তা নিশ্চিত হওয়াটা জরুরি (বুনো পরিবেশে প্রাণীদের ছাড়ার আগে)’ মামিরাওয়া ইনস্টিটিউটের গবেষক আন্দ্রে কোয়েলহো সিএনএন ব্রাজিলকে বলেন।
আমাজনের খরা অর্থনীতিতেও প্রভাব ফেলছে। আমাজোনাস রাজ্যের ৫৯টি পৌরসভায় পানির স্তর গড়ের চেয়ে নিচে নেমে গেছে। এটি নদীতে যাত্রী ও মালামাল পরিবহন এবং মাছ ধরাকে বাধাগ্রস্ত করছে।
সিএনএন ব্রাজিল সূত্রে জানা যায়, কর্তৃপক্ষ আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও তীব্র খরার আশঙ্কা করছে, যার ফলে আরও ডলফিনের মৃত্যু হতে পারে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট অঞ্চলে মারাত্মক খরায় নেমে এসেছে। কর্মকর্তারা অনুমান করেন যে এই সংকট বছরের শেষ নাগাদ ৫ লাখ মানুষকে প্রভাবিত করতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেসের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, এল নিনোর কারণে খরা আরও বেড়েছে। এল নিনো বৃষ্টিপাতের জন্য মেঘ তৈরিতে বাধা দেয়।

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় এই অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
৫ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে বলেছেন প্রধানমন্ত্রী।
২ দিন আগে