টানা বৃষ্টির মধ্যে ঢাকাসহ সারা দেশে আজ বৃহস্পতিবার উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররমে হয়েছে ঈদের পাঁচটি জামাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় গত ৩০ ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় আরও দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তবে ভারী বৃষ্টি থাকবে না।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
১৫ ঘণ্টা আগে
আজ সোমবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। এর সঙ্গে ছিল হালকা কুয়াশা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে
ফাগুন মাসের বিদায় বেলায় ঝড়-বৃষ্টির বার্তা দিচ্ছে প্রকৃতি। আজ সোমবার দেশের দুপুরের মধ্যে তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ৬০ পর্যন্ত হতে পারে।
২ দিন আগে