
বিশ্বজুড়ে আক্রমণাত্মক কীটপতঙ্গের দ্বারা সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির একটা হিসাব করেছেন বিজ্ঞানীরা। তাঁরা দেখিয়েছেন, বহু প্রজাতির কীটপতঙ্গের কারণেই অর্থনৈতিক ক্ষতি হয়। কিন্তু এর মধ্যে দুটি প্রজাতি যে পরিমাণ ক্ষতি সাধন করে, অন্য সব প্রজাতির দ্বারা সৃষ্ট ক্ষতি তার ধারেকাছেও নেই!
আমেরিকান বুল ফ্রগ (কোলা ব্যাঙ) ও ব্রাউন ট্রি স্নেক (বাদামি বৃক্ষচারী সাপ) যৌথভাবে ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি করেছে। পরিবেশগত ক্ষতির পাশাপাশি, এ দুই প্রজাতি খামারের ফসল নষ্ট করেছে এবং ব্যয়বহুল বিদ্যুৎবিভ্রাটের কারণ হয়েছে।
গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাদামি বৃক্ষচারী সাপ প্রজাতিটি একাই বিশ্বব্যাপী ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি করেছে। এরা প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দ্বীপে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছে।
গত শতাব্দীতে মার্কিন মেরিনদের মাধ্যমে গুয়ামে চলে যায় এই প্রজাতির সাপ। বর্তমানে গুয়ামে এই প্রজাতির সাপের সংখ্যা বিপজ্জনক রকম ঊর্ধ্বমুখী। প্রায়ই বৈদ্যুতিক তারে ঝুলে পড়ার কারণে মাঝেমধ্যেই বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দ্বীপটির ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়।
প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপটিতে ২০ লাখেরও বেশি বাদামি বৃক্ষচারী সাপ রয়েছে। সে হিসাবে বলা যায়, গুয়ামের জঙ্গলে প্রতি একরে ২০টি করে বাদামি সাপের বাস।
এই আক্রমণাত্মক প্রজাতিটির কারণে দ্বীপের বাস্তুতন্ত্র ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা স্থানীয় প্রাণী এবং প্রাণিজগতের অস্তিত্বের জন্য বড় হুমকি তৈরি করেছে।
ইউরোপে ব্যাপকভাবে বাড়ছে আমেরিকান কোলা ব্যাঙ। এদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য দরকার বৃহৎ পরিসরে ব্যয়বহুল ব্যবস্থাপনা কর্মসূচি।
এই প্রজাতির ব্যাঙ দৈর্ঘ্যে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) এবং ওজনে আধা কেজি পর্যন্ত হতে পারে। উভচর এই প্রাণী প্রজাতির বিস্তার রোধে পরিচিত প্রজনন এলাকাগুলোর চারপাশে ব্যয়বহুল ব্যাঙ-প্রুফ বেড়া স্থাপন করা হচ্ছে।
এই ব্যাঙদের পরিবেশে ছড়িয়ে পড়া ঠেকাতে মাত্র পাঁচটি পুকুরে বেড়া দেওয়ার জন্য জার্মানির খরচ হয়েছে ২ লাখ ৭০ হাজার ইউরো। বেশ কিছুদিন আগে প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের গবেষকদের একটি প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
বলা হয়, আমেরিকান কোলা ব্যাঙ প্রায় সবকিছু খায়। এমনকি নিজের প্রজাতির সদস্যদেরও খেয়ে ফেলে এরা!
আরেকটি ক্ষতিকর প্রজাতি হলো কোকুই ব্যাঙ। এরা অর্থনৈতিক ক্ষতি করে অন্যভাবে। এরা প্রজননকালে সঙ্গমের সময় অত্যন্ত উচ্চ স্বরে ডাকাডাকি করে। যেসব এলাকায় এদের সংখ্যা অনেক বেড়ে যায়, সেখানে দেখা যায় রিয়েল এস্টেট ব্যবসায় ধস নামে। কারণ টানা উচ্চ শব্দের কারণে সেখানে কেউ ফ্ল্যাট কিনতে চান না।
গবেষকেরা আশা করছেন, এই গবেষণার ফলাফলগুলো ভবিষ্যতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং অন্যান্য জৈব নিরাপত্তা ব্যবস্থায় আরও বেশি বিনিয়োগ করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করবে। বিজ্ঞান সাময়িকী নেচারে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

আজ বুধবার রাজধানীর বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে এই ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই ক্লিনিকের উদ্যোক্তা বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) যার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে পানি–সাশ্রয়ী ধান চাষ এবং কৃষিক্ষেত্রে মিথেন নিঃসরণ কমানোর লক্ষ্যে দেশীয় একটি বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করবে জাপানি কোম্পানি মিৎসুই অ্যান্ড কোং। তবে মিৎসুই–এর লক্ষ্য মূলত বাংলাদেশে এই পদ্ধতি প্রচলনে সহায়তা করে কার্বন ক্রেডিট অর্জন করা। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদন...
১৩ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭।
১৬ ঘণ্টা আগে
সাধারণত শীতের মৌসুমে বাতাসে শুষ্কতা বেশি থাকায় বেড়ে যায় ধূলিকণার পরিমাণ। আর এ কারণে বায়ুদূষণও বাড়তে থাকে। আজ বুধবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার সকাল ৯টার রেকর্ডে দেখা যায়, ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।
১৮ ঘণ্টা আগে