
ঢাকার বাতাসের অবস্থা আজও খারাপ। দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছয়, বায়ুমান ১৮১। গতকালের চেয়ে অবস্থান পেছালেও দূষণের মাত্রা বেড়েছে। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের করাচি, উগান্ডার কাম্পালা এবং চীনের হ্যাংজো।
আজ সোমবার সকাল সোয়া নয়টার হিসেবে শহরগুলোর বাতাসের এ অবস্থা ছিল। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা
—০—৫০: ভালো
—৫১—১০০: সন্তোষজনক
—১০১—২০০: মাঝারি
—২০১—৩০০: খারাপ
—৩০১—৪০০: খুব খারাপ
—৪০১—৪৫০: ভয়ানক
—৪৫০ +: অতি ভয়ানক
সে হিসেবে দূষণের মাত্রার দিক থেকে ঢাকার অবস্থা আজ মাঝামাঝি।
সূচকের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা দিল্লির বায়ুমান ২৪৩, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের বায়ুমান ২৩৬। এই শহরেরও দূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর, সেখানে আজ বায়ুমান ২৩১। প্রথম তিনটি শহরই গতকালের অবস্থান ধরে রেখেছে।
দূষণের তালিকায় চারে উঠে এসেছে উগান্ডার কাম্পালা শহর। যেখানে বায়ুমান ১৯১। চীনের হ্যাংজোর বায়ুমানও ১৯১। কাম্পালা, হ্যাংজো এবং ঢাকা তিনটি শহরের দূষণই মাঝামাঝি।
বায়ুদূষণজনিত স্বাস্থ্যসমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৯ ঘণ্টা আগে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আগের দিন মঙ্গলবারের থেকে আজ বুধবার সকালে কিছুটা ঠান্ডা পড়েছিল। গতকাল সকালে এই মহানগরীর তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি কমে হয়েছে ১৭ দশমিক ৯।
১ দিন আগে