চৈত্রের এই বৈরী আবহাওয়া আরও তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, এমন আবহাওয়ায় বাড়তে পারে ধানের পাতাপোড়া ও ব্লাস্ট রোগ।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আগামী বুধবার পর্যন্ত আবহাওয়া এমন থাকবে। এ সময় দেশের কোথাও কোথাও বৃষ্টি হবে, মেঘলা থাকবে আবার বাতাস বইবে। বুধবারের পর তাপমাত্রা বাড়বে।
আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বেশি ছিল বলে জানিয়েছে অধিদপ্তর। এ সময় কিশোরগঞ্জের নিকলীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী এক সপ্তাহে এমন আবহাওয়া বিরাজমান থাকলে, ধানগাছের বর্তমান বৃদ্ধি পর্যায়ে পাতা ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। বৃষ্টির পর ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ বাড়তে পারে। এ জন্য ঝড়-বৃষ্টির পর ধানে ইউরিয়া সার ব্যবহার করার কথা বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেঁতুলিয়া ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
৬ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে।
১ দিন আগে
কানাডার বেশ কয়েকটি প্রদেশে চরম তাপমাত্রার সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে ওন্টারিওর অধিকাংশ এলাকা এবং কুইবেক, ম্যানিটোবা ও নর্থওয়েস্ট টেরিটোরিসের কিছু অংশ রয়েছে। এসব এলাকার লাখ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
১ দিন আগে
আজ বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে