
আটলান্টিক মহাসাগরে পরিকল্পিত অফশোর উইন্ড ফার্ম বা সমুদ্রতীরবর্তী বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ করার বিনিময়ে ফরাসি জ্বালানি জায়ান্ট ‘টোটালএনার্জি’-কে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই বিশাল অঙ্কের বিনিময়ে কোম্পানিটি বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে জীবাশ্ম জ্বালানি (তেল ও গ্যাস) প্রকল্পে বিনিয়োগ করবে।
পরিবেশবাদীরা মনে করছেন, এটি নবায়নযোগ্য জ্বালানির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন পদক্ষেপ।
গতকাল সোমবারের এই চুক্তি অনুযায়ী, জো বাইডেন প্রশাসনের আমলে নিউইয়র্ক ও নর্থ ক্যারোলাইনা উপকূলে দুটি বিশাল বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য টোটালএনার্জি যে ইজারা নিয়েছিল, সেই টাকা করদাতাদের তহবিল থেকে ফেরত দেবে বিচার বিভাগ। এই দুটি প্রকল্প থেকে প্রায় ৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা ছিল, যা দিয়ে লাখ লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হতো।
এর পরিবর্তে, টোটালএনার্জি এখন এই অর্থ টেক্সাসে একটি নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট নির্মাণ এবং মেক্সিকো উপসাগরে তেল উত্তোলনে ব্যয় করবে। কোম্পানির সিইও প্যাট্রিক পুয়ানে এক বিবৃতিতে বলেছেন, ‘অফশোর উইন্ড প্রকল্প দেশের স্বার্থে নয় বিবেচনা করে আমরা এর উন্নয়ন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম এক বিবৃতিতে দাবি করেছেন, অফশোর উইন্ড বা বায়ুবিদ্যুৎ হলো জ্বালানির অন্যতম ব্যয়বহুল রূপ এবং এটি অত্যন্ত ‘অনির্ভরযোগ্য’। তিনি বলেন, ‘আমরা টোটালএনার্জির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ, তারা এমন প্রকল্পে বিনিয়োগ করছে, যা আমেরিকানদের মাসিক বিদ্যুৎ বিল কমাতে এবং সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করতে সহায়তা করবে।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে বহু বছর ধরে বায়ুবিদ্যুতের বিরোধিতা করে আসছেন। এর আগে তিনি অনুমোদন স্থগিত করে অনেক প্রাথমিক পর্যায়ের প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন। এবার সরাসরি অর্থ দিয়ে প্রকল্প বাতিলের এই নতুন কৌশল গ্রহণ করল তাঁর প্রশাসন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিদ্যুৎ ঘাটতিকে আরও বাড়িয়ে তুলবে। বিশেষ করে, ডেটা সেন্টার ও বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার মুখে বিদ্যুৎ সরবরাহ কমে গেলে দাম আকাশচুম্বী হতে পারে।
বাইডেন প্রশাসনের সমুদ্রশক্তি ব্যবস্থাপনা ব্যুরোর সাবেক পরিচালক এলিজাবেথ ক্লেইন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, এটি মার্কিন করদাতাদের জন্য মোটেও ভালো কোনো চুক্তি নয়। বর্তমান প্রশাসনের এভাবে বিদ্যুৎ উৎস বন্ধ করে দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।
শিল্প বাণিজ্য সংস্থা ‘ওশিয়ান্টিক নেটওয়ার্ক’ এই পদক্ষেপকে ‘রাজনৈতিক নাটক’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, যখন বিদ্যুতের দাম বাড়ছে, তখন সস্তা দেশীয় জ্বালানি বাদ দিয়ে ভোক্তাদের সংকটে ফেলা হচ্ছে।
টোটালএনার্জির এই ১ বিলিয়ন ডলারের চুক্তির পর জার্মানির আরডাব্লুইসহ অন্য জ্বালানি কোম্পানিগুলোও এখন তাদের ইজারার টাকা ফেরত চাইতে শুরু করেছে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এ ধরনের অনিষ্পন্ন ইজারার পরিমাণ ৫০০ কোটি ডলারের বেশি।
বিশ্লেষকদের মতে, টোটালএনার্জির কাছে তেল ও গ্যাসের বিকল্প পোর্টফোলিও থাকায় তারা সহজেই এই চুক্তিতে রাজি হয়েছে, কিন্তু শুধু বায়ুবিদ্যুৎ নিয়ে কাজ করা ছোট কোম্পানিগুলোর জন্য এটি চরম বিপর্যয় ডেকে আনতে পারে।

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল সোমবার সামান্য বৃষ্টি হয়েছে। তবে আজ মঙ্গলবার সকালে আগের দিনের তুলনায় বেড়েছে গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
১১ ঘণ্টা আগে
শীতের শেষে চৈত্রের শুরু থেকেই সারা দেশে সামান্য তাপমাত্রা বাড়লেও প্রকৃতিতে বিরাজ করছে বর্ষার আগাম আমেজ। গত সপ্তাহ থেকেই দেশের কোথাও না কোথাও হালকা বা ভারী বৃষ্টি চলছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলেছে ঝড়ের তাণ্ডব। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে...
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের তিনটি বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে
ঈদের দিন গতকাল শনিবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে আজ রোববার সকালে এই অঞ্চলের বাতাসে রয়েছে কিছুটা শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে...
২ দিন আগে